বেসরকারী বাস দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৪৫ জন কলেজ ছাত্র ছাত্রী সহ কলেজের কতৃপক্ষ।বুধবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বেকিডাঙ্গা এলাকায় ৩৪নং জাতীয় সরকে। উল্লেখ্য মালদা জেলার কালিয়াচক থানা এলাকার বাবলা নামক একটি বেসরকারী বিএড কলেজের ৮০ জন ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ কতৃপক্ষ গত কয়েক দিন আগে আসাম ও গ্যানটক গিয়েছিল কলেজ টুরে। দুটি বেসরকারী বাসে করে, গতকাল টুর করে ফেরার পথে বুধবার ভোর রাতে মালদহের দিকে যাওয়ার সময় বেকিডাঙ্গা এলাকায় ৩৪নং জাতীয় সরকে পেছনে থাকা টুর বাসটি নিয়ত্রন হারিয়ে পালটি খেয়ে রাস্তার ধারে পড়ে যায়। ফলে বাসে থাকা সকলেই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা আহতের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে এক কলেজ কর্তৃপক্ষ সহ দুই ছাত্রকে ভোরে কলকাতা রেফার করা হয়। জানা গেছে বাসে ৪৫ ছিল ছাত্র ছাত্রী সহ তিন কলেজ কতৃপক্ষ।এদের মধ্যে ২০ ছাত্র ছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালে রেফার করেন, বাকি ছাত্র ছাত্রী দের প্রাথমিক চিকিৎসা করে ছেরে দেওয়া হয়। এদিন কলেজের ছাত্র ছাত্রী দের দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে আসে কলেজের অন্যান্য কর্তৃপক্ষ।এদিন আহত ছাত্র মহ: সামিউল্লা বলেন কলেজের টুরে দুটি বাসে ৮০ ছাত্র ছাত্রী সহ শিক্ষকরা ছিলেন, আমাদের বাসটি পেছনে ছিল তিনটে নাগাদ গাড়িটি পালটি খায়। গাড়িতে থাকা সকলেই ঘুমন্ত অবস্হায় ছিলেন ফলে সকলেই আহত কার মাথা ফেটেছে, কার হাত, পা , কমরে চোট পেয়েছে, তবে চালক মদ্যপ অবস্হায় ছিলেন বলে মনে করছেন যাত্রীরা। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটাহার থানার পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরদিনাজপুর